পেকুয়া প্রতিদিন নিউজ
সারাদেশ

সারাদেশ

কালভার্ট নাকি জাদুর পাটি! পেকুয়ায় শূন্যে দাঁড়িয়ে ৫ বছর আগের কালভার্ট, ধসের শঙ্কা

কালভার্ট নাকি জাদুর পাটি! পেকুয়ায় শূন্যে দাঁড়িয়ে ৫ বছর আগের কালভার্ট, ধসের শঙ্কা

কালভার্ট নাকি জাদুর পাটি! পেকুয়ায় শূন্যে দাঁড়িয়ে আছে ৫ বছর আগে নির্মিত কালভার্ট, ধসের শঙ্কা

পেকুয়া প্রতিদিন : 
কক্সবাজারের পেকুয়া উপজেলার টইটং ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের কেরণরছড়ি সড়কের ওপর প্রায় পাঁচ বছর আগে নির্মিত একটি কালভার্ট এখন চরম ঝুঁকির মুখে।

কালভার্টটির নিচের মাটি সরে যাওয়ায় এটি অনেকটা শূন্যে দাঁড়িয়ে থাকার মতো অবস্থায় রয়েছে। ফলে যেকোনো মুহূর্তে কালভার্টটি ধসে পড়ার আশঙ্কা করছেন স্থানীয়রা।

এ অবস্থায় জীবনের ঝুঁকি নিয়ে প্রতিদিন চলাচল করছেন শত শত মানুষ। কালভার্টটি ভেঙে পড়লে স্থানীয় বাসিন্দাদের যাতায়াতে চরম দুর্ভোগ সৃষ্টি হতে পারে। বিশেষ করে, বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কাও উড়িয়ে দিচ্ছেন না এলাকাবাসী।

তাই সম্ভাব্য দুর্ঘটনা এড়াতে দ্রুত কালভার্টটি সরেজমিনে পরিদর্শন করে প্রয়োজনীয় সংস্কার কিংবা পুনর্নির্মাণের উদ্যোগ নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানিয়েছেন স্থানীয়রা।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

পেকুয়া প্রতিদিন নিউজ

শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬


কালভার্ট নাকি জাদুর পাটি! পেকুয়ায় শূন্যে দাঁড়িয়ে ৫ বছর আগের কালভার্ট, ধসের শঙ্কা

প্রকাশের তারিখ : ১৬ অক্টোবর ২০২৬

featured Image
কালভার্ট নাকি জাদুর পাটি! পেকুয়ায় শূন্যে দাঁড়িয়ে আছে ৫ বছর আগে নির্মিত কালভার্ট, ধসের শঙ্কাপেকুয়া প্রতিদিন :  কক্সবাজারের পেকুয়া উপজেলার টইটং ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের কেরণরছড়ি সড়কের ওপর প্রায় পাঁচ বছর আগে নির্মিত একটি কালভার্ট এখন চরম ঝুঁকির মুখে।কালভার্টটির নিচের মাটি সরে যাওয়ায় এটি অনেকটা শূন্যে দাঁড়িয়ে থাকার মতো অবস্থায় রয়েছে। ফলে যেকোনো মুহূর্তে কালভার্টটি ধসে পড়ার আশঙ্কা করছেন স্থানীয়রা।এ অবস্থায় জীবনের ঝুঁকি নিয়ে প্রতিদিন চলাচল করছেন শত শত মানুষ। কালভার্টটি ভেঙে পড়লে স্থানীয় বাসিন্দাদের যাতায়াতে চরম দুর্ভোগ সৃষ্টি হতে পারে। বিশেষ করে, বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কাও উড়িয়ে দিচ্ছেন না এলাকাবাসী। তাই সম্ভাব্য দুর্ঘটনা এড়াতে দ্রুত কালভার্টটি সরেজমিনে পরিদর্শন করে প্রয়োজনীয় সংস্কার কিংবা পুনর্নির্মাণের উদ্যোগ নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানিয়েছেন স্থানীয়রা।

পেকুয়া প্রতিদিন নিউজ

চেয়ারম্যান: মোহাম্মদ কাইছার
সম্পাদক ও প্রকাশক: মোঃ রেজাউল করিম
উপদেষ্টা: এ.এম.এমরান আহমেদ
উপদেষ্টা: এম.দিদারুল করিম
উপদেষ্টা: মোঃ ফারুক

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত পেকুয়া প্রতিদিন টিম
কালভার্ট নাকি জাদুর পাটি! পেকুয়ায় শূন্যে দাঁড়িয়ে ৫ বছর আগের কালভার্ট, ধসের শঙ্কা
0:00 0:00
1.0x