পেকুয়া প্রতিদিন

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পেকুয়ায় যুবদলের প্রস্তুতি সভা

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পেকুয়ায় যুবদলের প্রস্তুতি সভা

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পেকুয়ায় যুবদলের প্রস্তুতি সভা

পেকুয়া প্রতিনিধি, 

আগামী ১ সেপ্টেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কক্সবাজারের পেকুয়ায় উপজেলা যুবদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (৩০ আগস্ট) বিকেল ৫টার দিকে পেকুয়া সদর ইউনিয়ন পরিষদ মাঠে এ সভা অনুষ্ঠিত হয়।

পেকুয়া উপজেলা যুবদলের সদস্য সচিব ওয়াহিদুজ্জামানের সঞ্চালনায় সভায় সভাপতিত্ব করেন উপজেলা যুবদলের আহ্বায়ক কামরান জাদিদ মুকুট।

সভায় বক্তব্য দেন উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাকিল সিকদার, পেকুয়া সদর পূর্বজোন যুবদলের আহ্বায়ক দিদারুল ইসলাম, পশ্চিম জোনের সদস্য সচিব হেলাল উদ্দিন, যুবদল নেতা ও টইটং ইউনিয়ন পরিষদের সাবেক এমইউপি শাহাদাত হোসেন এবং বারবাকিয়া ইউনিয়ন যুবদলের আহ্বায়ক শওকত হোসেনসহ নেতৃবৃন্দ।

সভাপতির বক্তব্যে কামরান জাদিদ মুকুট বলেন, বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী দলের নেতাকর্মীদের জন্য গুরুত্বপূর্ণ একটি দিন। দিনটি যথাযোগ্য মর্যাদায় পালনে পেকুয়া উপজেলা যুবদল ঐক্যবদ্ধভাবে কাজ করবে। দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ধারণ করে গণতন্ত্র, মানুষের অধিকার ও দেশের স্বার্থে যুবদলের নেতাকর্মীদের আরও সক্রিয় ভূমিকা পালন করতে হবে।

তিনি আরও বলেন, প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি সফল করতে পেকুয়ার প্রতিটি ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে নেতাকর্মীদের প্রস্তুতি নিতে হবে। কোনো ধরনের বিভেদ বা বিশৃঙ্খলা নয়, পারস্পরিক সৌহার্দ্য ও ঐক্য বজায় রেখে কর্মসূচি সফল করাই মূল লক্ষ্য।

সভায় বক্তারা প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি সফল করতে যুবদলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে মাঠে থাকার আহ্বান জানান। পাশাপাশি বিভিন্ন ইউনিয়ন ও জোনের নেতাকর্মীদের নিজ নিজ এলাকায় প্রস্তুতি নেওয়ার নির্দেশনা দেওয়া হয়।

এ সময় পেকুয়া উপজেলা যুবদল, বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

পেকুয়া প্রতিদিন

রোববার, ৩০ আগস্ট ২০২৬


বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পেকুয়ায় যুবদলের প্রস্তুতি সভা

প্রকাশের তারিখ : ৩০ আগস্ট ২০২৬

featured Image
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পেকুয়ায় যুবদলের প্রস্তুতি সভাপেকুয়া প্রতিনিধি, আগামী ১ সেপ্টেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কক্সবাজারের পেকুয়ায় উপজেলা যুবদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।রোববার (৩০ আগস্ট) বিকেল ৫টার দিকে পেকুয়া সদর ইউনিয়ন পরিষদ মাঠে এ সভা অনুষ্ঠিত হয়।পেকুয়া উপজেলা যুবদলের সদস্য সচিব ওয়াহিদুজ্জামানের সঞ্চালনায় সভায় সভাপতিত্ব করেন উপজেলা যুবদলের আহ্বায়ক কামরান জাদিদ মুকুট।সভায় বক্তব্য দেন উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাকিল সিকদার, পেকুয়া সদর পূর্বজোন যুবদলের আহ্বায়ক দিদারুল ইসলাম, পশ্চিম জোনের সদস্য সচিব হেলাল উদ্দিন, যুবদল নেতা ও টইটং ইউনিয়ন পরিষদের সাবেক এমইউপি শাহাদাত হোসেন এবং বারবাকিয়া ইউনিয়ন যুবদলের আহ্বায়ক শওকত হোসেনসহ নেতৃবৃন্দ।সভাপতির বক্তব্যে কামরান জাদিদ মুকুট বলেন, বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী দলের নেতাকর্মীদের জন্য গুরুত্বপূর্ণ একটি দিন। দিনটি যথাযোগ্য মর্যাদায় পালনে পেকুয়া উপজেলা যুবদল ঐক্যবদ্ধভাবে কাজ করবে। দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ধারণ করে গণতন্ত্র, মানুষের অধিকার ও দেশের স্বার্থে যুবদলের নেতাকর্মীদের আরও সক্রিয় ভূমিকা পালন করতে হবে।তিনি আরও বলেন, প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি সফল করতে পেকুয়ার প্রতিটি ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে নেতাকর্মীদের প্রস্তুতি নিতে হবে। কোনো ধরনের বিভেদ বা বিশৃঙ্খলা নয়, পারস্পরিক সৌহার্দ্য ও ঐক্য বজায় রেখে কর্মসূচি সফল করাই মূল লক্ষ্য।সভায় বক্তারা প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি সফল করতে যুবদলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে মাঠে থাকার আহ্বান জানান। পাশাপাশি বিভিন্ন ইউনিয়ন ও জোনের নেতাকর্মীদের নিজ নিজ এলাকায় প্রস্তুতি নেওয়ার নির্দেশনা দেওয়া হয়। এ সময় পেকুয়া উপজেলা যুবদল, বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

পেকুয়া প্রতিদিন

চেয়ারম্যান: মোহাম্মদ কাইছার
সম্পাদক ও প্রকাশক: মোঃ রেজাউল করিম
উপদেষ্টা: এ.এম.এমরান আহমেদ
উপদেষ্টা: এম.দিদারুল করিম
উপদেষ্টা: মোঃ ফারুক

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত পেকুয়া প্রতিদিন
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পেকুয়ায় যুবদলের প্রস্তুতি সভা
0:00 0:00
1.0x