পেকুয়ায় ২৭০ পিস ইয়াবা ও গাঁজাসহ আটক ২
নিজস্ব প্রতিবেদক
কক্সবাজারের পেকুয়া উপজেলার মগনামা ইউনিয়নে মাদকবিরোধী অভিযান চালিয়ে ২৭০ পিস ইয়াবা, ৭০০ গ্রাম গাঁজা ও মাদক বিক্রির চার হাজার ২০০ টাকাসহ দুইজনকে আটক করেছে পেকুয়া থানা পুলিশ।
রোববার (২৩ আগস্ট) রাত ৮টার দিকে পেকুয়া থানার পুলিশের একটি দল মগনামা বাজারপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে তাদের আটক করে। এ সময় তাদের কাছ থেকে এসব মাদকদ্রব্য ও নগদ টাকা উদ্ধার করা হয় বলে জানিয়েছে পুলিশ।
আটক ব্যক্তিরা হলেন—মগনামা বাজারপাড়া এলাকার মো. কায়সারের ছেলে সরওয়ার এবং মুহাম্মদ ছাদেক হোসেনের স্ত্রী মুর্শিদা বেগম।
পেকুয়া থানার উপপরিদর্শক (এসআই) রিদুওয়ানুল হক জানান, চট্টগ্রাম রেঞ্জের ডিআইজির নির্দেশনায় মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে মগনামা বাজারপাড়া এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ৭০০ গ্রাম গাঁজা, ২৭০ পিস ইয়াবা ও মাদক বিক্রির চার হাজার ২০০ টাকা উদ্ধার করা হয়েছে।
অভিযানে নেতৃত্ব দেন পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মেহেদী হাসান।
পুলিশ জানিয়েছে, আটক দুজনের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

সোমবার, ২৪ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ২৩ আগস্ট ২০২৬

মতামত