প্রতিনিধি : মোহাম্মাদ শহিদুল ইসলাম
কক্সবাজারের পেকুয়া উপজেলার টইটং ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের বটতলী মালগাড়া এলাকায় একই রাতে দুটি বাড়িতে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে।
স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, ২০ আগস্ট দিবাগত রাত আনুমানিক ২টার দিকে চোরেরা ঘরের লোকজনকে কোনো ধরনের স্প্রে করে অজ্ঞান করে চুরির ঘটনা ঘটায়।
এর মধ্যে একটি ঘর থেকে প্রায় ৩ ভরি স্বর্ণ ও নগদ টাকা এবং অপর একটি ঘর থেকে নগদ টাকা নিয়ে গেছে বলে অভিযোগ পাওয়া গেছে।
ঘটনার পর এলাকায় চুরি ও নিরাপত্তা নিয়ে আতঙ্ক সৃষ্টি হয়েছে। ঘটনাটি তদন্ত করে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন স্থানীয়রা।

মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ২০ আগস্ট ২০২৬

মতামত