প্রিন্ট এর তারিখ : ১০ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১০ অক্টোবর ২০২৬
পেকুয়ায় সামাজিক বনায়নের উপকারভোগীদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত
রেজাউল করিম , টইটং প্রতিনিধি ||
পেকুয়ায় সামাজিক বনায়নের উপকারভোগীদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত
রেজাউল করিম, টইটং প্রতিনিধি:
কক্সবাজারের পেকুয়া উপজেলার টইটংয়ে সামাজিক বনায়ন কর্মসূচির উপকারভোগী সদস্যদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১০ অক্টোবর) সকালে টইটং বিট কর্মকর্তার কার্যালয় প্রাঙ্গণে এ সভা অনুষ্ঠিত হয়।
টইটং বিট কর্মকর্তা আব্দুল মোতালিব আল মোমেনের সভাপতিত্বে এবং মো. আলমগীরের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন টইটং ইউনিয়ন বিএনপির সভাপতি মাস্টার মো. জয়নাল আবেদীন।
সভায় বক্তব্য দেন টইটং ইউনিয়ন বিএনপির সদস্যসচিব আবু বক্কর, যুবদল নেতা শাহাদাত হোছাইন, এমিউপি মাওলানা আব্দুল হক, সাংবাদিক দিদারুল করিম ও অ্যাডভোকেট ইমরান সাইফুলসহ অন্যরা।
এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় ইউপি সদস্য আবু ওমর, হেডম্যান রশিদ আহম্মদ, শাহাজাহানসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং ২০১৩, ২০১৪, ২০১৫ ও ২০১৬ সালের সামাজিক বনায়ন কর্মসূচির উপকারভোগী সদস্যরা।
সভায় সামাজিক বনায়ন কর্মসূচির বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। বক্তারা বন সংরক্ষণ, সামাজিক বনায়নের গুরুত্ব এবং উপকারভোগীদের দায়িত্ব ও করণীয় তুলে ধরেন। বনসম্পদ রক্ষা ও সামাজিক বনায়ন কার্যক্রমের সুষ্ঠু বাস্তবায়নে সংশ্লিষ্ট সবার দায়িত্বশীল ভূমিকার ওপরও গুরুত্বারোপ করা হয়।
সভায় সামাজিক বনায়ন কর্মসূচির উপকারভোগীদের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা ও মতবিনিময় করা হয়।পেকুয়া প্রতিদিন | পেকুয়ার খবর, সবার আগে
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত পেকুয়া প্রতিদিন টিম