প্রিন্ট এর তারিখ : ০৯ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৯ সেপ্টেম্বর ২০২৬
অসুস্থ ছাত্রদল নেতা কাউসারের পাশে সালাহউদ্দিন আহমদ খোঁজখবরের পাশাপাশি পাঠালেন উপহার ও আর্থিক সহায়তা
রেজাউল করিম ||
অসুস্থ ছাত্রদল নেতা কাউসারের খোঁজ নিলেন সালাহউদ্দিন আহমদপেকুয়া প্রতিনিধিবাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল পেকুয়া সদর পূর্বজোনের ৯ নম্বর ওয়ার্ড শাখার সভাপতি মো. কাউসার মিয়ার শারীরিক অসুস্থতার খোঁজখবর নিয়েছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।দীর্ঘদিন ধরে অসুস্থ কাউসার মিয়ার দ্রুত সুস্থতা কামনা করে তাঁর জন্য উপহারসামগ্রী, আর্থিক সহায়তা ও সহমর্মিতার বার্তা পাঠিয়েছেন সালাহউদ্দিন আহমদ।মঙ্গলবার বিকেলে সালাহউদ্দিন আহমদের পক্ষ থেকে স্থানীয় নেতৃবৃন্দ কাউসার মিয়ার বাসভবনে গিয়ে তাঁর চিকিৎসা ও শারীরিক অবস্থার খোঁজখবর নেন। এ সময় তাঁর হাতে উপহারসামগ্রী তুলে দেন পেকুয়া সদর পূর্বজোন ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. আবুল কাশেমসহ নেতাকর্মীরা।এ সময় নেতৃবৃন্দ বলেন, সালাহউদ্দিন আহমদ দলের তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের সবসময় খোঁজখবর রাখেন। কাউসার মিয়া দলের একজন পরীক্ষিত কর্মী। তাঁর অসুস্থতার সময়ে সহযোগিতা অব্যাহত থাকবে।
এ সময় ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। তারা কাউসার মিয়ার দ্রুত ও পূর্ণ সুস্থতার জন্য দোয়া করেন।
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত পেকুয়া প্রতিদিন